পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

নাটোরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ২ কিশোরের কারাদণ্ড

নাটোর : নাটোরের সিংড়ায় দীর্ঘদিন ধরে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সোহান হোসেন ও রফিকুল ইসলাম নামের দুই কিশোরকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেমন্ত হেনরী কুবি এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত সোহান হোসেন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র এবং রফিকুল ইসলাম একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে উপজেলার হাতিয়ান্দহ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে কু-প্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলে উত্যক্ত করে আসছিলো সুমন, রফিকুল, সোহান, রাশেদুল ও কনক নামের কতিপয় বখাটে। ঘটনাটি মেয়ের পরিবারের লোকজন জানতে পেরে তাদের নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা আরো বেশি করে উত্যক্ত করা শুরু করে।

এক পর্যায়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে সিংড়া থানা পুলিশ হাতিয়ান্দহ বাজার এলাকা থেকে সোহান হোসেন ও রফিকুল ইসলাম আটক করে।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি আটককৃতদের এক বছর করে কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

তবে এই ঘটনার মূল হোতা একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে সুমন পলাতক রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নাটোরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ২ কিশোরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫