পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মাগুরার শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর বরখাস্ত

, মাগুরা : মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেয়া হয়েছে।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মোজাফফর হোসেন টুকুর বিরুদ্ধে মাগুরা আদালতে এস.টি.সি ৪৪/১৫ ও শালিখা থানার জিআর মামলা নং ০৮/২০১৫ এর অভিযোগ পত্র গত ১৭ আগস্ট বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ব্রিজের ওপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই ঘটনায় শালিখা থানা পুলিশ পরদিন উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ ৩০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

গত ১১ আগস্ট দুপুরে মোজাফ্ফর হোসেন টুকু জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মাগুরার শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর বরখাস্ত

আপডেট টাইম : ০৬:৪০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫