অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ছাত্রলীগের ‘অবরোধ’

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চাঁদার দাবিতে’ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের ‘অবরোধের’ মুখে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বেসরকারি বিএম কন্টেইনার ডিপোর কার্যক্রম।

অবশ্য চাঁদা দাবির অভিযাগ অস্বীকার করেছে স্থানীয় ছাত্রলীগ।

সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক জানান, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকু-ের শীতলপুর এলাকায় ডিপোর প্রধান ফটকে অবরোধের ঘটনা ঘটে।

বিএম কন্টেইনার ডিপোর নির্বাহী পরিচালক জিয়াউল হায়দার অভিযোগ করেন, চাঁদার দাবিতে সকাল ৭টা থেকে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৫০ জন ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় কোনো যানবহান ও শ্রমিকরা প্রবেশ করতে না পারায় সব কাজ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, “এর আগেও তারা কয়েকবার চাঁদা দাবি করেছে। চাঁদা না পেয়ে তারা আজ ফটক অবরোধ করে।”

ডিপোর কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক সোহেল রানাসহ কয়েকজনের নেতৃত্বে প্রধান ফটক অবরোধ করে রাখা হয়েছিল।

অবরোধ করার কথা স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ নাকচ করে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিন বলেন, “চাঁদার দাবিতে নয়, ডেপোতে কন্টেইনার ওঠানামা করানোর ঠিকাদারি কাজ পাওয়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছিলাম। ”

তিনি বলেন, “ডিপোতে কন্টেইনার ওঠানামা করানোর ঠিকাদারি আমাদের দেওয়ার কথা। সেটা না দেয়ায় আমরা সকালে ডিপোর কাজ বন্ধ করে দিই।”

“পরে পুলিশের মধ্যস্থতায় আলোচনা শেষে চলে আসি। কাজ দেওয়ার বিষয়ে শিগগির সমঝোতা বৈঠক হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ছাত্রলীগের ‘অবরোধ’

আপডেট টাইম : ০১:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫