পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

চীনে পরিবার পরিকল্পনা নীতিতে পরিবর্তনঃ ২০০০০ দম্পতিকে দ্বিতীয় সন্তান গ্রহণের অনুমতি

বাংলার খবর২৪.কম:500x350_3f32b736e706d3e6ebde07b97d6a7fac_Chinas-Zhejiang-province-relaxes-family-planning-policy চীনের নির্মম পরিবার পরিকল্পনা নীতিতে পরিবর্তন আনার পর প্রায় ২০,০০০ দম্পতিকে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ।
রবিবার বেইজিং মিউনিসিপ্যাল কমিশনের স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা বিভাগ প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় যে ২১,২৪৯ দম্পতি দ্বিতীয় সন্তান নেয়ার আবেদন করেছিল। এর মধ্যে ১৯,৩৬৩ দম্পতির আবেদন মঞ্জুর করা হয়েছে।
যাদের আবেদন মঞ্জুর করা হয়েছে তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী যাদের বয়স ৩১-৩৫ বছর।

এছাড়া ৪০ বছরের উপরের বয়সী ৫৩৭ নারীর আবেদনও মঞ্জুর করা হয়।
জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীন দীর্ঘদিন ধরে এক সন্তান নীতি অনুসরণ করে আসছিল। ২১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম শিথিল করা হয়।
এক সন্তান নীতি বহাল থাকায় চীনে জনসংখ্যার সেক্স অনুপাতে বড় ধরণের পরিবর্তন ঘটে। বেশিরভাগ দম্পতি মেয়ে সন্তানের চেয়ে ছেলে সন্তানকে প্রধান্য দেয়ায় গর্ভপাতের ঘটনাও বাড়ছিল।
২০১০ সালের পরিসংখ্যানে দেখা যায়, ১১৮ ছেলে সন্তানের বিপরীতে মেয়ে সন্তান জন্ম নিচ্ছিল ১০০ জন। এছাড়া এক সন্তান নীতি বহাল থাকলে চীনের বয়স্ক লোকের হার বৃদ্ধির আশঙ্কা করছিলেন জনসংখ্যা বিশেষজ্ঞরা।
সূত্র: সিনহুয়া

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

চীনে পরিবার পরিকল্পনা নীতিতে পরিবর্তনঃ ২০০০০ দম্পতিকে দ্বিতীয় সন্তান গ্রহণের অনুমতি

আপডেট টাইম : ০৬:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪