পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ: একই সময়ে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের বরাত দিয়ে শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক জানান, ধর্মপাশা থানা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দু’গ্রুপের একই সময়ে একই জায়গায় সমাবেশ ডাকায় রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে, ধর্মপাশা থানা বিএনপির ডা. রফিক গ্রুপের আহ্বায়ক ইশতিয়াক হোসেন স্বপন জানান, তারা ৫-৬ দিন আগে উপজেলা সদরের গরু বাজারে ধর্মপাশা থানা বিএনপির সম্মেলন উপলক্ষে সমাবেশের ঘোষণা দেন।

অপরদিকে, ধর্মপাশা উপজেলা বিএনপির মোতালেব গ্রুপের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক জানান, তারা ৬-৭ দিন আগে ধর্মপাশা থানা বিএনপির সম্মেলন উপলক্ষে উপজেলা সদরের গরু বাজারে সমাবেশের ঘোষণা দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৬:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫