অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

রাতে মৃদু ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে এ ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে বলা হয়, বাংলাদেশের সিলেট এবং ভারতের আসাম, মেঘালয় ও এর আশপাশের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের কেন্দ্রীয় ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের বরাত দিয়ে আইএএনএস জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আসামের করিমগঞ্জ এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ১০ থেকে ১২ সেকেন্ড।

ভূতত্ত্ববিদরা মনে করেন, ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল ও মনিপুর অঞ্চল পৃথিবীর অন্যতম ছয়টি বড় ভূমিকম্প বেল্টের মধ্যে অবস্থিত। ফলে এ অঞ্চলগুলোতে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে।

গত ২৬ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী এ কম্পনে প্রাণ হারায় ৩৫০ জনের বেশি মানুষ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

রাতে মৃদু ভূমিকম্পে কাঁপলো সিলেট

আপডেট টাইম : ০৫:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫