পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জে হত্যা মামলার রায়, ১ জনের ফাঁসি

বাংলার খবর২৪.কমfasi_28553_47624, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার রায়ে মানসুর ওরফে মুনসুর (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা (২য়) জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার সকালে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত মানসুর ওরফে মুনসুর উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামের কালাচানের ছেলে। এ মামলার অপর আসামী একই এলাকার আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না তাকে বেকসুল খালাস দেয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৪ নভেম্বর ব্যবসায়ীক দ্বন্দের কারনে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার নবী চাঁদ ব্যাপারীর ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৩২) নিখোজ হয়। পরের দিন ৫ নভেম্বর উল্লাপাড়া উপজেলার নবীপুর গ্রাম থেকে তার জবাই করা ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন বাদী হয়ে ২জনের নামে হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন আদালত। সরকার পক্ষে এপিপি এ্যাডঃ আব্দুল হামিদ সরকার মামলা পরিচালনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জে হত্যা মামলার রায়, ১ জনের ফাঁসি

আপডেট টাইম : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪