পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তাঁরা গাঁজার ফেরিওয়ালা!

ডেস্ক : প্লাস্টিক পণ্য মাথায় নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করেন তাঁরা। মনে হতে পারে সাধারণ ফেরিওয়ালা। আসলে তাঁরা প্লাস্টিক পণ্যের আড়ালে বিক্রি করেন গাঁজা।

যদিও এই কৌশলে শেষ রক্ষা হয়নি ওই ফেরিওয়ালাদের। আজ মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে এমন দুজন ফেরিওয়ালাকে ৫০ কেজি গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাঁদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুকুল মিয়া (৪৬) ও মিনহাজুল হক (৪৫)। তাঁদের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার রাধাকান্তপুর গ্রামে।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা কয়েকজন কর্মকর্তা আদিতমারী উপজেলার ঢুষার ব্রিজ এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে দুই ফেরিওয়ালা যাচ্ছিলেন।

তাঁদের থামিয়ে মাথা থেকে ডালি নামানো হয়। ডালি তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো আটটি পোঁটলা পাওয়া যায়। সেখানে লুকিয়ে রাখা হয়েছিল ৫০ কেজি গাঁজা। জিজ্ঞাসাবাদ করলে তাঁরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ফেরিওয়ালা সেজে গাঁজা বিক্রি করছেন তাঁরা। লোকমান হোসেন আরও বলেন, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর চন্দ্র বর্মণ বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তাঁরা গাঁজার ফেরিওয়ালা!

আপডেট টাইম : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬