পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বদরগঞ্জে যৌতুক লোভী পাষণ্ড স্ত্রীর আঙ্গুল কর্তন এবং গোপনাঙ্গে গরম পানি ঢেলেছে

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png, রংপুর : রংপুরের বদরগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূর হাতের ৪টি আঙ্গুল কর্তন করেছেন এক পাষন্ড স্বামী। শুধু তাই নয় আঙ্গুল কর্তনের পর আহত স্ত্রীর গোপনাঙ্গে গরম পানি ঢেলে দিয়ে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছেন স্বামী আনিছূল হক। গুরুতর আহত অবস্থায় তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর প্রধানপাড়া গ্রামে ওই নির্মম নির্যাতনের ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে , উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর প্রধানপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের মেয়ে রশিদা বেগমের সঙ্গে একই গ্রামের রহমতুল্লাহার ছেলে আনিছুল হকের বিয়ে হয় ২০বৎসর পুর্র্বে। বিয়ের পর তাদের কোল জুড়ে আসে দুটি মেয়ে ও ১টি ছেলে সন্তান। এদিকে আনিছুল হকের বড় মেয়ে মুক্তার বিয়ে হওয়ার পর মেয়ের শাশুড়ীর সঙ্গে আনিছুলের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে রশিদার সংসারে নেমে আসে নানা অশান্তি। এঘটনাকে কেন্দ্র করে রশিদার স্বামী শশুর ও শাশুড়ী যৌতুকের জন্য ষড়যন্ত্র করে তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেন। রশিদা বেগম এক বছর ধরে তার ভাইয়ের সংসারে বোঝা হয়ে রয়েছেন। তাই স্বামী ও সন্তানদের কাছে ফিরে যাওয়ার জন্য তিনি এক বছর ধরে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মেম্বার ও থানা পুলিশের কাছে ধর্না দিয়ে আসছেন।
ঘটনার দিন গ্রামবাসীর পরামর্র্শে রশিদা বেগমের স্বামী বাড়ীতে ফিরে গেলে তাকে দেখে তার স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় তার স্বামী আনিছুল ইসলাম বলেন ৬০হাজার টাকা যৌতুক নিয়ে আসতে পারলে আমার বাড়ীতে তোমার সংসার হবে। নচেৎ একদিনও এখানে থাকতে পারবেনা। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাষন্ড স্বামী আনিছুল হক ধারালো দা দিয়ে কুপিয়ে রশিদার বেগমের ডান হাতের ৪টি আঙ্গুল কেটে ফেলেন। এরপর রশিদা যন্ত্রনায় ছটফট করতে থাকলে তার পাষন্ড স্বামী গোপনাঙ্গে গরম পানি ঢেলে দেন। এসময় তার মাথার চুল কেটে নেওয়ার চেষ্টা করা হয়। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। পরে গ্রামবাসী ও রশিদার ভাইয়েরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নির্যাতিত রশিদা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে বদরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আবু বক্কর ছিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি, থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তার (ওসি) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বদরগঞ্জে যৌতুক লোভী পাষণ্ড স্ত্রীর আঙ্গুল কর্তন এবং গোপনাঙ্গে গরম পানি ঢেলেছে

আপডেট টাইম : ০১:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪