অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

‘গুলি কোনো সমাধান নয়’

ডেস্ক : জঙ্গি দমনে শুধু গুলিই কোনো সমাধান নয়। জঙ্গিবিরোধী আন্দোলনে সফলতা আনতে হলে শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বরং শিক্ষার মাধ্যমে তরুণদের মানসিক বিকাশ ঘটাতে হবে, যা তার আসল উদ্দেশ্য।

মঙ্গলবার জাতীয় জাদুঘরে জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নামের একটি সংগঠন ওই কনভেশনের আয়োজন করে।

মন্ত্রী বলেন, আজ আমরা কেউ নিরাপদ নই। আমাদের নিজ ঘরে জঙ্গি তৈরি হয়েছে। গুলশান হামলা তার প্রমাণ। এক সময় সবাই বলত, মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আমি বরাবরই এই কথার প্রতিবাদ করেছি। আজ আমার কথাই সত্য প্রমাণ হয়েছে। শুধু মাদ্রাসার শিক্ষার্থী নয়, আজ অাধুনিক শিক্ষায় শিক্ষিত উচ্চবিত্ত ঘরের সন্তানরাও ভয়ঙ্কর জঙ্গি হয়ে উঠছে।

তরুণরদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর বাড়ানোর অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষক অভিভাবকরাই পারেন জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক অান্দোলন গড়ে তুলতে।

নাহিদ বলেন, সময় এসেছে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার। শুধু পাসের হার বাড়ালেই শিক্ষার আসল উদ্দেশ্য প্রতিফলিত হয় না, শিক্ষার মাধ্যমে ভালো মানুষ তৈরি করতে পারলেই মুক্তি।

কনভেনশনে অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান একে আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

‘গুলি কোনো সমাধান নয়’

আপডেট টাইম : ০২:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬