অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস-লঞ্চ বন্ধ করুন ——–বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

ঢাকা ঃ ৪ সেপ্টেম্বর, ২০১৬ রবিবার।

ঈদযাত্রার বহরে ফিটনেসবিহীন বাস ও লঞ্চ বন্ধের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ ০৪ সেপ্টেম্বর সকালে সংগঠনের কার্যালয়ে ঈদুল আযহা উপলক্ষ্যে সংগঠনের গৃহীত কর্মসূচী সম্পর্কে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানকালে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ দাবী জানান।

তিনি বলেন, বিগত ঈদুল ফিতরের দীর্ঘছুটি ও সরকারের কঠোর নজরদারীর কারনে দেশের যাত্রী সাধারণ অনেকটা স্বস্তিতে যাতায়াত করতে পারলেও ফিটনেসহীন যানবাহন ও মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলার, অটো-নছিমন করিমন চলাচলের কারণে সড়কে অসংখ্য যাত্রীকে প্রাণ দিতে হয়েছে। এবার নৌপথে দুর্যোগপূর্ণ মৌসুম চলছে। অতিরিক্ত পানির কারণে নৌপথের বয়া-সিগন্যাল বাতি মুছে গেছে। অনেক ঘাটের পল্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নৌপথে যাতায়াতে ফিটনেস বিহীন ও ঝুকিপূর্ণ নৌযান নিষিদ্ধের পাশাপাশি অভার লোড কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। সড়কপথে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অনেক সড়ক-মহাসড়কে উঁচু-নিচু গর্তের সৃষ্টি হয়েছে, কিছু কিছু ব্রীজ-সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অধিকাংশ সড়কে উন্নয়ন কর্মকান্ড চলমান থাকায় যানবাহনের গতি কমেছে। একারণে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।

এখনই দেশের প্রতিটি সড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে সার্ভে করে যাতায়াত নির্বিঘœ করা পাশাপাশি এসব রোডে ফিটনেসবিহীন যানবাহন কঠোর ভাবে নিষিদ্ধ করার দাবী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম. মিলাদ উদ্দিন মুন্না, বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক সমিতির চেয়ারম্যান খায়রুল আমিন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের মহাসচিব শামছুল আলম স্বপন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মোঃ মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস-লঞ্চ বন্ধ করুন ——–বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

আপডেট টাইম : ০২:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬