অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

নভেম্বরে মাঝামাঝিতে জেলা পরিষদ নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক।।

নভেম্বরে মাঝামাঝিতে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান নেওয়াজ একথা জানান।

তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর ৬১ জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নির্ধারণের জন্য আইন মন্ত্রণালয়ে একটি খসড়া পাঠানো হয়েছে।

জেলা পরিষদ নির্বাচন করার জন্য ৬ অক্টোবর জেলা পরিষদ আইন সংশোধন করে সংসদে বিল পাস হয়। ২০০০ সালের জেলা পরিষদ আইনে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্তের বিধান ছিল না। নতুন আইনে আদালতে চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। এ ছাড়া আগের আইনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না। এখন তারা ভোট দিতে পারবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ

নভেম্বরে মাঝামাঝিতে জেলা পরিষদ নির্বাচনের তফসিল

আপডেট টাইম : ০৪:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬