পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজধানীতে অভিনব কৌশলে চাঁদাবাজি!

বাংলার খবর২৪.কমindex_51455: রাজধানীতে এবার নতুন কৌশলে চাঁদাবাজি চলছে। কাউকে ভয় দেখিয়ে নয়, সোজা পায়ে পাড়া দিয়ে টাকা নিচ্ছে এক শ্রেণির বখাটেরা। আর তাদের এই অভিনব কৌশলের কাছে হার মেনে যেকোনো ধরনের ঝুট-ঝামেলা এড়াতে চাঁদা দিয়ে কোনো রকমে স্থান ত্যাগ করছেন অসহায় সাধারণ মানুষ। দিনদুপুরেই ঘটছে এসব চাঁদাবাজির ঘটনা। শত শত মানুষের সামনে ঘটনা ঘটলেও কেউ মুখ ফুটে কিছু বলার সাহস রাখে না। কারণ, তারা নাকি স্থানীয় ক্যাডার। তাই সবাই বোবা পাখির মতো নীরব ভূমিকা পালন করেন।

রোববার বেলা সাড়ে ১১টা। মিরপুর বাংলা কলেজের সামনে রাস্তার ওপারে মোড়ের ঘটনা। পরীক্ষা শেষে শিশুকে নিয়ে একজন মা নিজের প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। হঠাৎ দুজন ছেলে একটি মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারটিতে এসে ধাক্কা দিয়ে মাটিতে পড়ে গেলো। ভেঙ্গে গেলো প্রাইভেটকারের সামনের বাম্পার। ছুটে গেলো ক্রাচ। এ সময় মাটি থেকে উঠেই ওই দুই ছেলে মারধর করতে শুরু করলো প্রাইভেটকারের চালককে। ভেতরে থাকা মা ও শিশুকেও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হলো। অসহায় হয়ে চুপচাপ থাকলেন ভুক্তভোগী ওই মা ও শিশু।

আশেপাশে সবাই ফিস ফিস করে বলতেছিলো ‘দোষ করলো নিজেরা। অথচ পেটাচ্ছে প্রাইভেটকারের চালককে।’ কিন্তু এ কথাটা উচু গলায় কেউ বলার সাহস পেলো না। এটা নাকি এই এলাকার নিত্যদিনের চিত্র।

এখানেই শেষ নয়। ওই দুই ছেলে কোথায় যেন একটা ফোন করলো। এক থেকে দুই মিনিটের মধ্যেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে হাজির হলো আরো ১০/১২ জন ক্যাডার। তারা এসে চরম হট্টোগোল শুরু করে দিলো। গাড়িতে থাকা মা ও শিশুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখালো। এক পর্যায়ে ওদের মধ্য একজন বলে উঠলো ২ হাজার টাকা দিয়ে চলে যান। টাকা না দিলে যেতে পারবেন না। কি আর করার অগত্যা টাকা দিলেন ভদ্র মহিলা। আর ওই টাকা নিয়ে ওরা মজা করে সবাই এক সঙ্গে বাইক চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। আর অসহায় হয়ে শুধু তাকিয়ে থাকলেন ভুক্তভোগী প্রাইভেটকারে থাকা ওই নারী। আশেপাশের মানুষজনও শুধু চেয়ে চেয়ে দেখলেন।

পরে খোঁজ নিয়ে জানা গেলো, তারা ছিলো বাংলা কলেজের ছাত্রলীগের নেতা-কর্মী। স্থানীয়রা তাদেরকে বাংলা কলেজের ক্যাডার হিসেবেই চেনে। সে কারণেই ভয়ে তাদের সামনে কেউ মুখ খোলার সাহস পায় না। তারা প্রায়ই বিভিন্ন প্রাইভেটকারকে টার্গেট করে এ ধরনের চাঁদাবাজি করে থাকে। আর প্রাইভেটকারের মালিকরা অল্প কিছু টাকার জন্য তেমন ঝামেলায় না জড়িয়ে টাকা দিয়ে চলে যান।

কথা হয় অভিনব চাঁদাবাজির শিকার প্রাইভেটকারের ওই নারীর সঙ্গে তিনি বলেন, ‘টাকা দেওয়ার পর দেখলাম ওরা খুশি মনে চলে গেলো। আমি তাকিয়ে দেখি আমার গাড়ির বাম্পার ছুটে গেছে। ক্রাচ পড়ে গেছে। ক্ষতি হলো আমার। অথচ জরিমানাও গুনতে হলো আমাকে।’

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘ আমরা কোন জগতে বাস করছি, জানি না। স্বাধীন দেশে থেকেও আজও যেনো আমরা পরাধীন। ওরা করলো অন্যায়- আমরা দিলাম প্রশ্রয়। তবে অনিয়মই কি সব নিয়ম হয়ে যাচ্ছে?’

ওই নারী আরো বলেন, ‘ওরা চলে যাওয়ার পর শুনলাম ওরা নাকি বাংলা কলেজের ছাত্রলীগের ক্যাডার। এটা নাকি ওদের চাঁদাবাজির অভিনব সিস্টেম।’

এসময় আবারো আক্ষেপ করে বলেন, ‘অভিভাবকরা তবে এতো কষ্টো করে বাচ্চাদের পড়াচ্ছে কেন…??? টাকা উপার্জনের যদি এতো সহজ উপায় থাকে

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজধানীতে অভিনব কৌশলে চাঁদাবাজি!

আপডেট টাইম : ০২:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪