পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামকে ১০ উইকেটে হারাল রংপুর

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামকে বড় ব্যবধানে হারাল রংপুর বিভাগ। রংপুরের প্রথম ইনিংসের ৪৫০ রানের জবাবে মাত্র ১৮২ রানে গুটিয়ে যাওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি।

তবে ইনিংস পরাজয় এড়াতে পেরেছে। ফলে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। ৮টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন ইয়াসির। চট্টগ্রামকে ২৯৭ রানের গুটিয়ে দিয়ে ৩০ রানের লক্ষ্য পায় রংপুর। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন আহমেদ ও লিটন দাস ৫.২ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে দেন দলকে। দুটি চার ও একটি ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন সায়মন, দুটি বাউন্ডারিতে ১২ রানে অপরাজিত থাকেন লিটন।

৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আরিফুল হক। দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ ও আলাউদ্দিন বাবু। প্রথম ইনিংসে ১২১ রান করার সঙ্গে ম্যাচে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শুভ।

Tag :
লেখক সম্পর্কে

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামকে ১০ উইকেটে হারাল রংপুর

আপডেট টাইম : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬