পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জামিনে মুক্ত মুফতি ইজাহার

চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণ মামলার আসামি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল কবির জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মুফতি ইজাহার।

“জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই বাছাই করে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।”

গত বছরের ৭ অগাস্ট দুপুরে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা (লালখান বাজার মাদ্রাসা) গেইট থেকে তাকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

২০১৩ সালের ৭ অক্টোবর ওই মাদ্রাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে।

এছাড়াও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি মামলা করে ইজাহারের বিরুদ্ধে।

মাদ্রাসায় বিস্ফোরণের সব মামলায় মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারকে আসামি করা হয়েছিল। ঘটনার দুইদিন পর মুফতি হারুন গ্রেপ্তার হলেও পলাতক ছিলেন ইজাহার।

বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের তিন মামলায় মুফতি ইজাহার, তার ছেলে হারুন ইজাহার এবং মাদ্রাসার তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিল পুলিশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জামিনে মুক্ত মুফতি ইজাহার

আপডেট টাইম : ০৫:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬