পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে গত চার দিন ধরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করে রেখেছে স্থানীয়রা। ওই এলাকার একটি বাগানে গাছ কাটতে গিয়ে বাঘটিকে দেখে আটক করেন মনির হোসেন নামের এক ব্যক্তি।

বিষয়টি জানাজানির পর বিরল এ প্রাণীটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান তার বাড়িতে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের ডেকে বাঘটিকে সংরক্ষণ করার দাবি জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে স্থানীয় ইউনিয়নরে ১নং ওয়ার্ডের আনায়ারুল হক ডাক্তার বাড়ির বাগানে গাছ কাটতে যায় মনির হোসেন। বাঘটিকে দেখতে পেয়ে কৌশলে আটক করে খাঁচায় বন্দী করেন তিনি।

মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। মুখমন্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। তবে এ প্রাণিটি কোন প্রজাতির তা জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোস্তফা আশরাফ বলেন, এ ধরনের প্রাণী সাধারণত লোকালয়ে আসে না। বাঘটি খাবারের খোঁজে কিংবা দলচ্যুত হয়ে কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে লোকালয়ে ঢুকতে পারে। তবে জানার পরও প্রাণীটি সংরক্ষণের ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রাণীসম্পদ কর্তৃপক্ষ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ আটক

আপডেট টাইম : ০৬:২৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭