পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি Logo ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার Logo বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক Logo ঢাকায় বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক Logo বিআরটিএ সহকারী পরিচালক হতে উপ পরিচালকের পদোন্নতি তালিকায় দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসরের নাম Logo অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পুরান ঢাকার আকাশ আজ ছেয়ে যাবে ঘুড়িতে

ডেস্ক: আজ পুরান ঢাকার আকাশ থাকবে ঘুড়িদের দখলে। আকাশ জুড়ে নানান রং আর বাহারের ঘুড়িদের সাম্যবাদ। মাঘ মাসের প্রথম দিন পুরানো ঢাকার দয়াগঞ্জ, মুরগীটোলা, কাগজিটোলা, গেণ্ডারিয়া, বাংলাবাজার, ধূপখোলা মাঠ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, সদরঘাট, কোটকাচারী এলাকার মানুষ দিনব্যাপী ঘুড়ি উড়ায়, খাবারের আয়োজন করে, সন্ধ্যায় আগুন নিয়ে খেলে, আতশবাজী ফোটায়। একে সাকরাইন উৎসব বলে।

টানা এক সপ্তাহ ধরে পুরান ঢাকার বাহান্ন রাস্তা তেপান্ন গলির অধিকাংশ গলিতে আর খোলা ছাদে চলছে সুতা মাঞ্জা দেওয়ার ধুম। রোদে সুতা শুকানোর কাজও চলছে পুরোদমে। শীতের উদাস দুপুর আর নরম বিকালে আকাশে গোত্তা খাচ্ছে নানান রঙের ঘুড়ি। ঘুড়িতে ঘুড়িতে হৃদ্যতামূলক কাটা-কাটি খেলাও চলছে। অহরহ কাটা-কাটি খেলায় হেরে যাওয়া অভিমানী ঘুড়ি সুতার বাধন ছিড়ে উড়ে যাচ্ছে দূরে।

ভোরবেলা কুয়াশার আবছায়াতেই ছাদে ছাদে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। ছোট বড় সকলের অংশগ্রহণে মুখরিত হচ্ছে প্রতিটি ছাদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে উৎসবের জৌলুস। আর শীতের বিকেলে ঘুড়ির কাটাকাটি খেলায় উত্তাপ ছড়াবে সাকরাইন উৎসব। এছাড়াও ঘরে ঘরে চলছে মুড়ির মোয়া, বাখরখানি আর পিঠা বানানোর ধুম। সাকরাইনে পুরান ঢাকায় শ্বশুরবাড়ি থেকে জামাইদের নাটাই, বাহারি ঘুড়ি উপহার দেওয়া এবং পিঠার ডালা পাঠানো একটি অবশ্য পালনীয় অঙ্গ। ডালা হিসেবে আসা ঘুড়ি, পিঠা আর অন্যান্য খাবার বিলি করা হচ্ছে আত্নীয়-স্বজন এবং পাড়ার লোকদের মধ্যে।

Tag :

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার

পুরান ঢাকার আকাশ আজ ছেয়ে যাবে ঘুড়িতে

আপডেট টাইম : ০৬:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭