পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি Logo হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার,কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার Logo পরীক্ষা ছাড়াই ভোলা বিআরটিএতে ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘রাখাইনে ধ্বংসযজ্ঞ বন্ধে চাপ দেওয়া হয়নি’

ডেস্ক : রাখাইন রাজ্যে হত্যা-ধ্বংসযজ্ঞ বন্ধ করতে বাংলাদেশ থেকে কোনো চাপ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপসহ বিভিন্ন রাষ্ট্র রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি শরণার্থীশিবিরে সফর করে গেছে। কিন্তু দেশের সরকারপ্রধান এখনো পরিস্থিতি দেখতে যাননি।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রচার সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কিছু যদি বলতেই না পারেন, তাহলে পা চাটার জন্য ক্ষমতায় থাকবেন কেন?’ এই পরিস্থিতিতে চাল আমদানির চুক্তি করতে খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফরের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার মিথ্যুক, ভণ্ড, প্রতারক।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ নানা পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি

‘রাখাইনে ধ্বংসযজ্ঞ বন্ধে চাপ দেওয়া হয়নি’

আপডেট টাইম : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭