পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ৬ নেতা কারাগারে

ডেস্ক : কুমিল্লায় পৃথক অভিযানে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা মহানগর, বুড়িচং ও লাকসামে অভিযান চালিয়ে র‌্যাব, ডিবি ও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করে।

ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম জানান, যুবদল নেতা আবুকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর ঠাকুরপাড়ার বাসায় অভিযান চালিয়ে একটি এলজি ও একটি বুলেট উদ্ধার করা হয়েছে।

একই রাতে বুড়িচংয়ের আরাগ আনন্দপুর এলাকা থেকে থানা পুলিশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু নাসের এবং একই উপজেলার আগানগর বাজার থেকে র‌্যাবের একটি দল উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবদুল আলীমকে একটি রিভলবার ও ৭টি হাতবোমাসহ গ্রেফতার করে। এছাড়া লাকসাম থানা পুলিশ উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি আবু সাঈদসহ দুইজনকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, বিস্ফোরক ও নাশকতা পরিকল্পনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, যুবদল ও ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানায়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করছি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় যুবদল-ছাত্রদলের ৬ নেতা কারাগারে

আপডেট টাইম : ০৬:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭