অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চাঁদাবাজীর প্রতিবাদে রমেক ছাত্রলীগের ৪৩ নেতার পদত্যাগ

বাংলার খবর২৪.কম 500x350_f9603cc1633c15ff812eeac5c54fa691_DSE20140919155947 রংপুর : সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি থেকে ৪৩ নেতা পদত্যাগ করেছে। শনিবার ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার প্যাডে এক বিজ্ঞপ্তিতে এই পদত্যাগের কথা জানানো হয়।
পদত্যাগকারি নেতা কলেজ শাখার সহ সভাপতি শাফায়েত হোসেন শাওন, হোসাইন মোহাম্মদ মহসিন, জাকিরুল ইসলাম জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ফারহান রহমানসহ বেশকজন জানান, রমেক চাত্রলীগ শাখার সভাপতি ও সম্পাদক ক্যাম্পাসে চাঁদাবাজী, মাদক সেবনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বিভিন্ন অনুষ্ঠানের নামে তারা বিভিন্ন হলের শিক্ষার্থীদের নিকট হতে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়। এছাড়া তারা অবৈধভাবে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
রমেক ছাত্রলীগ শাখা ৬১ সদস্য কমিটি রয়েছে। এর মধ্যে ৪৩ জনই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছে।
কলেজ শাখার সভাপতি মাহমুদুর রহমান রিফাত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে তিনি এখন পর্যন্ত পদত্যাগের কোন কাগজ পত্র পাননি। এ ব্যাপারে তিনি জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলতে বলেন।
তবে কলেজ শাখার দপ্তর সম্পাদক তারিক রশিদ পদত্যাগ পত্র পাওয়ার কথা স্বীকার করেছে।
এ ব্যাপরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি ভূয়া বলে উল্লেখ করে জানান একটি মহল ছাত্রলীগের সুনাম নষ্ট করতে বিভ্রন্তি ছড়াচ্ছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চাঁদাবাজীর প্রতিবাদে রমেক ছাত্রলীগের ৪৩ নেতার পদত্যাগ

আপডেট টাইম : ০১:৫৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪