পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিচারক অপসারণে আওয়ামী লীগ নেতারাই যথেষ্ট: মওদুদ

নোয়াখালী, : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিচারক অপসারণে সংবিধানের ষোড়শ সংশোধনীর আর প্রয়োজন নেই, এর জন্য আওয়ামী লীগ নেতারাই যথেষ্ট। আজ শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সাবেক এ আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধান বিচারপতি রায়ে লিখেছেন সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সারা শরীর পানির নিচে, শুধু নাকটা পানির ওপর। তিনি আরও বলেন, এক ঘণ্টার জন্যও প্রধান বিচারপতির পদ শূন্য রাখার বিধান নেই। অথচ প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্ট চলছে।

মওদুদ আহমদ বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এ জন্য আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, উন্নয়ন ও গণতন্ত্র এক জিনিস নয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আল-হারুন, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন, শওকত হোসেন সগির, ছাত্রদল সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিচারক অপসারণে আওয়ামী লীগ নেতারাই যথেষ্ট: মওদুদ

আপডেট টাইম : ০৬:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭