পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা Logo মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে: সালাম Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

বুড়িগঙ্গা নদী থেকে জীবিত উদ্ধার বস্তাবন্দী সোহেল!

বাংলার খবর২৪.কম : index_51963আমিনুল আমাকে বাসা থেকে ডেকে নেয়। নদীর পার দিয়ে আমরা দুজন হাঁটতে থাকি। সন্ধ্যা হয়ে যায়। আমিনুল বলে, সামনে আর একটু আগালেই তার মামার বাসা। সেখানে যেতে বলে। কিন্তু সামনে আগাতেই ৪/৫ জন যুবক আমাকে ধরে নিয়ে নদীর পারের একটি কুঁড়েঘরে নিয়ে যায়। এরপর আমিনুল টাকা না দিলে খুন করার হুমকি দেয়। লাঠি দিয়ে প্রথমে ঘারে বাড়ি দেয় আমিনুল। আমি চিৎকার করে পড়ে যাই। অন্যরাও আমাকে লাঠি দিয়ে মারতে থাকে। এরপর চাকুর ধারালো মাথা দিয়ে সারা শরীরে খোঁচাতে থাকে। আমি চিৎকার করে প্রাণ ভিক্ষা চাই। কিন্তু পাষণ্ডরা কোনো কথাই শোনে না। আমি জ্ঞান হারাই। এরপর আর কিছুই মনে নেই।
বুড়িগঙ্গা নদী থেকে জীবিত বস্তাবন্দী উদ্ধার সোহেল হাওলাদার শনিবার এভাবেই তার ওপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন।
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকার তিনদিন পর শনিবার বিকেলে কিছুটা সুস্থ হয়ে সবার সঙ্গে স্বাভাবিক কথা বলেছেন তিনি।
সোহেলের বাবা জালাল হাওলাদার বলেন, তার ছেলে কেরানীগঞ্জের একটি মেসে থেকে রাজমিস্ত্রির কাজ করত। ওই এলাকার আমিনুল নামে এক জনের কাছ থেকে ২০ হাজার টাকা ধার হিসেবে নিয়েছিল। টাকা দিতে দেরি হওয়ায় আমিনুল তার সন্ত্রাসী সহযোগীদের নিয়ে সোহেলকে নির্মমভাবে মারধার করে। আমিনুলের বাড়ি শরিয়তপুরে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভাসমান একটি বস্তা উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন। পরে বস্তার মুখ খুলে পাওয়া যায় এক যুবকের নিথর দেহ। কিন্তু তখনো যে ওই যুবক জীবিত আছে তা ধারণাও করতে পারেননি উদ্ধারকারীরা। কিছুক্ষণ পরেই তারা টের পান যুবকটি ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন। তখন তাকে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়।
শনিবার বিকেল পর্যন্ত বেডে নিথর পড়ে ছিলেন সোহেল। একটু সুস্থ হলে চিকিৎসকদের উপস্থিতিতে পরিবারের কাছে সেদিনের ভয়াবহ বর্ণনা দেন তিনি।
সোহেলের বাবা জালাল হাওলাদার বলেন, ‘শুধু ব্যথায় কান্নাকাটি করে। সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন আছে।’
মা শাহাবানু সারাক্ষণ ছেলের পাশে কান্নাকাটি করছেন। চেষ্টা করছেন ছেলের সঙ্গে কথা বলার। কিন্তু আদরের সন্তান তার সঙ্গে কথা বলতে পারছেন না।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘সোহেলের কাছ থেকে একটি বর্ণনা পাওয়া গেছে। হামলার ঘটনায় জড়িত আমিনুলসহ তার সহযোগীদের ধরার চেষ্টা চলছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

বুড়িগঙ্গা নদী থেকে জীবিত উদ্ধার বস্তাবন্দী সোহেল!

আপডেট টাইম : ০২:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪