অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

আলাস্কা উপকূলে রাশিয়ার জঙ্গি বিমান- মার্কিন বিমানের বাধা

বাংলার খবর২৪.কম500x350_dd47ffaf6e38e5236c07fa9eb87d4d5e_plane ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। দেশ দুটির মধ্যে বর্তমানে নতুন করে বিরাজ করছে স্নায়ুযুদ্ধও। তাই দেশ দুটি একে অপরের সামরিক ব্যবস্থার ওপর বিভিন্নভাবে নজরদারি চালায়।
বুধবার ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ঢুকে পড়ে রাশিয়ার ছয়টি জঙ্গি বিমান। এ সময় বিমানগুলোকে বাধা দিয়েছে মার্কিন ও কানাডীয় জঙ্গি বিমান। রুশ জঙ্গি বিমান কিসের জন্য আলাস্কায় ঢুকে পড়ে সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
রুশ জঙ্গি বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় (এডিআইজেড) প্রবেশ করলেও যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি।
বাধা পাওয়ার পর রুশ জঙ্গি বিমানগুলো কোনো প্রতিক্রিয়া ছাড়াই ওই এলাকা ছেড়ে চলে যায়। রুশ বিমানগুলোর মধ্যে দুটি মিগ ৩১ জঙ্গি বিমান ছিল।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। বছরে গড়ে ১০টি এমন ঘটনা ঘটে।
এডিআইজেড প্রধানত আন্তর্জাতিক আকাশসীমার একটি এলাকা, যা উপকূল থেকে প্রায় ২০০ মাইল পর্যন্ত হয়ে থাকে। ভূখণ্ড থেকে উপকূলের ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সার্বভৌম আকাশসীমার বিস্তৃতি।
বুধবার সন্ধ্যায় আলাস্কার বিমানঘাঁটি থেকে দুটি এফ-২২ জঙ্গি বিমান উড়ে গিয়ে রুশ বিমানগুলোকে বাধা দেয়। এর পরদিন বৃহস্পতিবার সকালে আর্কটিক এলাকায় কানাডীয় দুটি সিএফ-১৮ জঙ্গি বিমান ফের রুশ জঙ্গি বিমানকে বাধা দেয়।
এদিকে, বুধবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুটি রুশ সামরিক বিমান বাল্টিক সাগরের ওল্যান্ড দ্বীপে সুইডিশ আকাশসীমা লঙ্ঘন করেছে।
এই ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে ওই মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রতিবাদ জানানোর জন্য রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছে সুইডেন।

তথ্যসূত্র : বিবিসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

আলাস্কা উপকূলে রাশিয়ার জঙ্গি বিমান- মার্কিন বিমানের বাধা

আপডেট টাইম : ০২:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪