অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

গণজাগরণ মঞ্চের আবেদন ফুরিয়েছে: মেনন

বাংলার খবর২৪.কম :image-4_150224 বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘যে উদ্দেশ্য নিয়ে গণজাগরণ মঞ্চ যাত্রা শুরু করেছিল, সেটি আর কাজ করছে না। গণজাগরণ মঞ্চ এখন তিন ভাগে বিভক্ত। মানুষের মধ্যে গণজাগরণ মঞ্চের সেই অ্যাপিল (আবেদন) আর নেই।’
শনিবার বিবিসির সংলাপে সাঈদীর চূড়ান্ত রায়ের পর শাহবাগে বিক্ষোভে পুলিশি হামলার প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের উচিত ছিল, মানুষের প্রত্যাশা বিবেচনা করা। যে কোন আদালতেরই উচিত বাস্তবতা বিবেচনা করা। আইনের বইতে যেভাবে বলা আছে, সেভাবে দেখতে গেলে অনেক রায়ই দেওয়া যাবে না।’
আপিল বিভাগের রায়ে ‘বিস্মিত’ হননি জানিয়ে মেনন বলেন, ‘কোর্ট এর আগেও এ ধরনের আচরণ করেছে। গোলাম আযমের নাগরিকত্ব নিয়ে যখন সারাদেশে আন্দোলন চলছে, তখন জন্মসূত্রে নাগরিক এই প্রশ্নে কোর্ট নাগরিকত্ব দিয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

গণজাগরণ মঞ্চের আবেদন ফুরিয়েছে: মেনন

আপডেট টাইম : ০৩:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪