পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাইবান্ধায় জামায়াতের সাবেক এমপিসহ ২৩৪ জনের নামে চার্জশিট

বাংলার খবর২৪.কমindex_52367, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ২৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, গত বছর ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদ-ের রায় শোনার পর জামায়াত-শিবিরকর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতা চালায়। ওইদিন বিকেল ৪টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয়। তারা সান্তাহার-লালমনিরহাট রেলরুটের রেললাইন তুলে ফেলে।

পরে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। এক পর্যায়ে জামায়াত-শিবির নেতা-কর্মীরা চারদিক থেকে পুলিশ তদন্ত কেন্দ্রে ঢুকে পুলিশকে বেধড়ক পেটাতে থাকে। এতে চার কনস্টেবল নিহত হন। আহত হন আরো চার পুলিশ কনস্টেবল।

নিহতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের আনছার আলীর ছেলে তোজাম্মেল হক (কনং-৪৮৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের আবু শামার ছেলে হজরত আলী (ক নং ৪৯২), বগুড়া জেলার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে বাবলু মিয়া (ক নং-৫৩৭) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে নাজিম উদ্দিন (ক নং- ১৫৮)।

পুলিশ হত্যা মামলায় তৎকালীন সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার লোককে আসামি করে মামলা দায়ের করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাইবান্ধায় জামায়াতের সাবেক এমপিসহ ২৩৪ জনের নামে চার্জশিট

আপডেট টাইম : ০৩:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪