পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

কাল খালেদা জিয়া যাচ্ছেন : প্রস্তুত বি’বাড়িয়ায়

বাংলার খবর২৪.কমBnp footage, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন তার গুলশানের বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

এর পর তিনি সড়কপথে দুপুরে গিয়ে উঠবেন ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে। সেখানে দুপুরের খাবার খাবেন ও বিশ্রাম নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া মঙ্গলবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।

বিএনপি সূত্র জানায়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের দাবিতে স্থানীয় বিএনপি এই জনসভার আয়োজন করেছে।

এদিকে, খালেদা জিয়ার জনসভাকে সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে।

জেলা নেতৃবৃন্দ প্রতিদিন দলের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় ও পরামর্শ সভা করছেন। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ সভা করা হয়েছে।

খালেদার জিয়ার আগমনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক পোষ্টারিং করা হয়েছে। তবে এখনো এ জনসভায় কে সভাপতিত্ব করবেন তা ঠিক হয়নি।

জেলা বিএনপি’র আহ্বায়ক মো. হাফিজুর রহমান মোল্লা হজ্জ্ব পালনে দেশের বাইরে থাকায় জনসভায় এ সমস্যা দেখা দিয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন জানান, ২৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার সমাবেশে দুই লাখ লোকের সমাবেশ ঘটানো হবে। এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

কাল খালেদা জিয়া যাচ্ছেন : প্রস্তুত বি’বাড়িয়ায়

আপডেট টাইম : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪