পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সরকার আরেকটি সাজানো নির্বাচন করতে চায় : ফখরুল

সাইফুল মনোয়ার, ব্রাহ্মণবাড়িয়া images_52557: সরকার আরেকটি সাজানো নির্বাচন করতে চায় এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এমন মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোটের জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে একের পর এক সংবিধান পরিবর্তন করছে সরকার। জনগণের দ্বারা নির্বাচিত না হয়েও তারা জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকের ওপর চেপে আছে। বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে। আর আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা অবৈধ সংসদের হাতে ফিরিয়ে দিয়েছে।

ফখরুল বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করতে চায় সরকার। এই সরকার গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের উদ্দেশ্য খুব খারাপ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল বলেন, জনগণের পকেটের টাকা নিয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করে ১৮০ জন প্রতিনিধি নিয়ে জাতিসংঘের ৬৯তম প্রতিনিধি সভায় যোগ দিয়েছেন। এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। আর এর মধ্যে নয় জন মন্ত্রী তাদের স্ত্রী ও আত্মীয় স্বজনও রয়েছেন। এমন কি একজন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন।

র‌্যাবের বিলুপ্ত দাবি করে তিনি বলেন, সম্প্রতি প্রত্রিকায় নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের জিয়া আহসান জড়িত আছেন বলে নাম প্রকাশ করেছে। অবিলম্বে জিয়াকে বরখাস্ত করে শাস্তি দেওয়ার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সরকার আরেকটি সাজানো নির্বাচন করতে চায় : ফখরুল

আপডেট টাইম : ০১:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪