পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিশু আকিফা হত্যা মামলায় সেই বাসচালক গ্রেফতার

ডেস্ক :বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জেলার সদর থানার বঙ্গেশ্বরী এলাকা থেকে আটক করে র‌্যাব। খোকন আকিফা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মুহাইমেনুল রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার মহিত মিয়া ওরফে খোকন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এমএম মোর্শেদ তার জামিন মঞ্জুর করেন। আদালত একইসঙ্গে আগের দিন ফরিদপুর থেকে গ্রেফতার হাতে গ্রেফতার গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নালেরও জামিন মঞ্জুর করেন।

এদিকে বাসের চালক ও মালিককে জামিন প্রদানের পরদিনই শিশু আকিফা মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কাকাদেরী মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এমএম মোর্শেদের আদালতে হাজির হয়ে চালক ও মালিককে দায়ী করে তথ্য উপাত্ত উপস্থাপন করে মামলাটি ৩০২ ধারায় (হত্যা মামলা) সংযোজন করার আবেদন জানালে আদালত সেটা মঞ্জুর করেন। একইসঙ্গে আগের দিন জামিন প্রদান করা বাসচালক ও মালিকের জামিন আদেশ বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখ্য, ২৮ আগস্ট দুপুরে শহরের চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে থাকা গঞ্জেরাজ নামে বাসের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ চালক বাসটি চালিয়ে রিনা বেগমকে পেছন থেকে ধাক্কা দেন। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু আকিফা। পরে স্থানীয়দের সহায়তায় মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিৎসাধীন ভোরে মারা যায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশু আকিফা হত্যা মামলায় সেই বাসচালক গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮