অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

নিজস্ব প্রতিবেদক –
লালমনিরহাট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু ভর্তি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
ভর্তি হওয়া শিশুদের মধ্যে রয়েছে—মহেন্দ্রনগর হীরাবাড়ি এলাকার মো. রকিবের ৬ মাস বয়সী শিশু নিশাত এবং পৌরসভার আপনপাড়া এলাকার আনিসুর রহমানের ১৩ মাস বয়সী শিশু আনিসা খাতুন। হামের উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার ও রোববার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ৯টার দিকে নিশাত এবং শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনিসা খাতুনকে ভর্তি করা হয়। শরীরে র‌্যাশ দেখা দেওয়ায় দুই শিশুকেই সতর্কতামূলকভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আনিসা খাতুন ইতোমধ্যে হামের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। তবে বয়স কম হওয়ায় নিশাত এখনো টিকা নেওয়ার উপযুক্ত হয়নি বলে দায়িত্বরত নার্স জানান।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা হোসেন নিসাত বলেন, প্রাথমিকভাবে হামের লক্ষণ থাকায় শিশুদের আইসোলেশনে রাখা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলেও জানান তিনি।
সদর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোজাফফর আহমেদ জানান, এখানে হামের পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই।
এদিকে, আইসোলেশন ওয়ার্ডে থাকা শিশুদের স্বজনরা হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, চিকিৎসকরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন এবং শিশু দুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

আপডেট টাইম : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬