অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডোমারে জামায়াত নেতা গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর ডোমারে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে উপজেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ আহমেদুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টন পাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর রাতে সদর ইউনিয়নের মঞ্জুরপাড়া গ্রামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যায় পুলিশ। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ আহমেদুল হকের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা সৃষ্টি ও হামলা চালিয়ে একজন কর্মকর্তাসহ দুইজন সদস্যকে আহত করে। ঘটনাস্থল থেকে চারজন শিবির কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় নামীয় সাতজনসহ অজ্ঞাত ৯০ জনের নামে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় খন্দকার মোহাম্মদ আহমেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদ আলী ব্যাপারী বলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ আহমেদুল হক পুলিশের কাজে বাধা ও হামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডোমারে জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮