পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শেরপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ : চালক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক মো. রাব্বী হাসান (৩০) নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার বারোপুর গ্রামের হারুনার রশিদের ছেলে।

মঙ্গলবার (১৮ডিসেম্বর) বেলা সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক উক্ত স্থানে পৌঁছলে বিপরীতগামী শ্যামলী ফুড প্রোডাক্টস্রে মালবাহী অপর একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপের চালক রাব্বী হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এতে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শেরপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ : চালক নিহত

আপডেট টাইম : ০৭:৩৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮