পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লতিফ সিদ্দিকীর পদত্যাগ দাবি বিএনপির

বাংলার খবর২৪.কমindex_53319 : হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগ দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি করেন। সেই সঙ্গে ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘লতিফ সিদ্দিকী হযরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ, পবিত্র মক্কা শরীফ ও তাবলিগ জামাত সম্পর্কে যে অসম্মানজনক বক্তব্য রেখেছেন তা বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের ধর্মীয় আবেগে চরম আঘাত হেনেছে।’

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী কথাবার্তায় সব সময় সভ্যতার সীমা অতিক্রম করেন।’

ফখরুল বলেন, ‘ইসলামের অবশ্যপালনীয় অন্যতম স্তম্ভ হজ। বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ মুসলমান আল্লাহর নৈকট্যলাভের জন্য প্রতি বছর হজের সময় পবিত্র মক্কা শরীফে গিয়ে হজব্রত পালন করেন। কেবল বিশ্বের কোটি কোটি মুসলমান নয়, এমনকি অন্য ধর্মের চিন্তাশীল মানুষেরাও শেষ নবী হজরত মুহাম্মদ (স.)-কে শ্রেষ্ঠ মানব হিসেবে অভিহিত করেছেন। অথচ মুসলমান নামধারী বর্তমান অবৈধ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী নবীজী সম্পর্কে যে অপমানজনক কথা বলেছেন, তা কেবল চরম সীমালঙ্ঘনকারীরাই করতে পারে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লতিফ সিদ্দিকীর পদত্যাগ দাবি বিএনপির

আপডেট টাইম : ০২:৪৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪