পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

সংঘাত ও সংকট এড়াতে চাইলে খালেদার সঙ্গে আলোচনা করে নির্বাচন দিন : ফখরুল

বাংলার খবর২৪.কম : সংঘাত ও সংকট এড়াতে চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ দাউদকান্দি ও মেঘনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ৬৯তম জন্মবার্ষিকীতে তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন শাহজাহান চৌধুরী।

ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও সংলাপ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করেছেন। ফখরুল বলেন, ইতিপূর্বে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি নির্বাচনের জন্য চিঠি দিয়েছিলেন। ওই চিঠি প্রকাশ না করে তা ১৬ দিন গোপন রেখেছিল সরকার।

লতিফ সিদ্দিকীর অপসারণ প্রসঙ্গে সরকারের লুকোচুরির সমালোচনা করে তিনি বলেন, জনরোষ ধামাচাপা দিতে সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে তাকে অপসারণ করা হয়েছে কিন্তু সরকার এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না লুকোচুরি করছে।

ফখরুল বলেন, কেবিনেট সচিব স্বীকার করেছেন তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো নির্দেশনা পাননি।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

সংঘাত ও সংকট এড়াতে চাইলে খালেদার সঙ্গে আলোচনা করে নির্বাচন দিন : ফখরুল

আপডেট টাইম : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪