পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনায় মৃত্যু : বিএনপি নেতার লাশ দাফন করলো ছাত্রলীগ

ডেস্কঃ কুমিল্লায় করোনায় মৃত বিএনপি নেতার লাশ দাফন করেছে উত্তর জেলা ছাত্রলীগ। শুক্রবার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ভুইয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করে ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’ টিম। শুক্রবার গভীর রাতে হোসেনপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জাফরগঞ্জ ইউপির সাবেক দুইবারের এই চেয়ারম্যানকে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ওরা ৪১ জন’ ইতিমধ্যে করোনায় মৃত বিভিন্ন দল-মতের পাঁচজনের লাশ দাফন করেছে। আব্দুস সালাম ভুইয়ার লাশ দাফনে সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন, ক্বারী সাইফুল ইসলাম, আবু হানিফ সরকার, হাফেজ তোফায়েল আহমেদ, ক্বারী কামাল উদ্দিন, মাওলানা খালিদ ও হাফেজ নাজিম উদ্দিন সরকার।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিম মৃত বিএনপি নেতা আব্দুস সালাম ভুইয়ার লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করেছি। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিকে আমরা সম্মানের সাথে বিদায় জানানোর চেষ্টা করছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনায় মৃত্যু : বিএনপি নেতার লাশ দাফন করলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৯:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০