পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার খবর২৪.কমindex_53604 : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চারাবাড়ি গ্রামের কালাম (৫০) ও বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের বেলাল হোসেন (৩০)। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মোটরসাইকেল নিয়ে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ আসছিল কালাম, বেলাল ও অপর একজন। ভোর সাড়ে ৬টার দিকে তারা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে পৌঁছলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বেলাল নিহত হয়। আহত হয় কালামসহ দুই মোটরসাইকেল আরোহী। পরে তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কালাম মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪