অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

ফরিদগঞ্জে সম্পত্তি বিরোধ নিয়ে নিহত ১

বাংলার খবর২৪.কম index_53686 : চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৫ জনের মধ্যে মোস্তফা কামাল (৩৫) নামে একজন মারা গেছেন।

শুক্রবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই হামলার ঘটনায় গুরুতর আহত অন্যান্যরা চাঁদপুর ও ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মোস্তফা কামালের মৃত্যুর সংবাদে বিক্ষুব্ধ লোকজন শনিবার সকালে প্রতিপক্ষ আবুল খায়েরের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় শুক্রবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শনিবার সকালে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তমপুর গ্রামের সিরাজুল ইসলাম গংদের সাথে একই বাড়ির আবুল খায়ের গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই নিয়ে আদালত নালিশি ভূমিতে ১৪৫ ধারা জারি করলেও আদালতের নির্দেশ অমান্য করে আবুল খায়ের গংরা বারংবার উক্ত ভূমিতে নির্মাণ কাজ করছিল। সর্বশেষ শুক্রবার সকালে তারা পুনরায় নির্মাণ কাজ করা শুরু করলে থানা পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশনা দিয়ে আসে। এরই জের ধরে শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সিরাজুল ইসলাম, তার ছেলে মোস্তফা কামালসহ বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষ আবুল খায়ের গংরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

উল্লেখ্য, নিহত মোস্তফা কামাল ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র প্যাথলজিষ্ট হিসেবে কর্মরত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ফরিদগঞ্জে সম্পত্তি বিরোধ নিয়ে নিহত ১

আপডেট টাইম : ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০১৪