অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নাটোরে ৪ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বাংলার খবর২৪.কমindex_54568 : নাটোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দ-প্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে আদালতের বিচারক রহিবুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে অভিযান চালায়। অভিযানকালে মুরগীর খাবার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় রাখা ৮৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক ও হেলপার সহ ৪ জনকে আটক করা হয়।

এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে এলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত রায় প্রদান করেন।

সাজা প্রাপ্তরা; রাজশাহীর বাঘা উপজেলার গোচর গ্রামের লোকমান হোসেনের ছেলে তপু রায়হান, একই উপজেলার চর সিংগা গ্রামের আব্দুল হাকিমের ছেলে গোলাম মোস্তফা ছোটন, খোকা মিয়ার ছেলে দুখু মিয়া ও চাপাইনবাবগঞ্জের গোদাগাড়ী গ্রামের ময়নুল ইসলামের ছেলে রমজান আলী।

এদিকে সাজাপ্রাপ্তদের মধ্যে দুইজন জেল হাজতে ও বাকী দুইজন পলাতক রয়েছে।

এপিপি আব্দুল হাইয়ের সহযোগীতায় মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আতিকুল্লা বিশ্বাস।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নাটোরে ৪ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪