অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

সিলেটে দুই এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ ১৫ জন

ডেস্ক : সিলেট নগরীতে দুই এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনসহ বেশ কয়েকটি বাসা, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এসময় পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এরমধ্যে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ রয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে এই সংঘর্ষ শুরু হয় নগরীর মাছিমপুর ও ছড়ারপাড় এলাকাবাসীর মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপাড় ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। এর জের ধরেই বুধবার রাত ৮টার দিকে মাছিমপুরের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছড়ারপাড়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এছাড়া তারা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতেও হামলা করে। খবর পেয়ে ছড়ারপাড়ের বিপুল সংখ্যক লোক লাটিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পার্শ্ববর্তী এলাকা মাছিমপুরের লোকজনকে পালটা ধাওয়া করে।

এ সময় উভয় পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে উস্কানি, সংঘর্ষ ও গুলি বর্ষণের দায় মাছিমপুর ও ছড়ারপাড়ের লোকজন পরস্পরকে দায়ী করছেন। কেউ দায় নিতে রাজি নয়।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন, যারা অতর্কিত হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এ সময় তিনি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় অতর্কিত হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ সর্বদা প্রস্তুত।

এসময় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Tag :

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

সিলেটে দুই এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ ১৫ জন

আপডেট টাইম : ০৪:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২