অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ বিএনপিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময় সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে। আমরা সেই সন্ত্রাসের উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, দূরে রাখার চেষ্টা করেছি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনে রাখা উচিত, অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য তারা ২০০৮ সালের নির্বাচনে জনগণের কাছ থেকে মারাত্মকভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এরপরও তারা ২০১৪ জাতীয় নির্বাচন প্রতিহত করার অপচেষ্টায় সারাদেশে নারকীয় ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাস চালায়।

তিনি বলেন, বিএনপি তাদের ত্রাসের রাজত্ব কায়েমে আবারও সেসব চিহ্নিত সন্ত্রাসীকে মাঠে নামিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল নিজেই বলেছেন, তাদের সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে। অর্থাৎ এসব সমাবেশে সরকার বাধা দেয়নি। সরকার শুধু সতর্ক ছিল এই সুযোগে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে।

তিনি আরও বলেন, স্বাভাবিক অবস্থায় জনগণকে শান্তি ও নিরাপত্তা দেওয়া সরকারের প্রধানতম দায়িত্ব। শান্তি-নিরাপত্তার পাশাপাশি চলমান বৈশ্বিক সংকটের মধ্যে জনগণকে স্বস্তি প্রদান করে চলেছে সরকার। তথ্যের অবাধ প্রবাহের এই যুগে জনগণ ভালো করেই জানে, বৈশ্বিক সংকটের অভিঘাত কত গভীর এবং তা মোকাবিলায় সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। সুতরাং জনগণ ফুঁসে ওঠেনি। বরং বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।

কাদের বলেন, দেশের জনগণ ভালো করেই জানেন, তারা কোথায় আছে। আর বিএনপির আমলে কোথায় ছিলেন। গত এক যুগের বেশি সময় ধরে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আর্থ-সামাজিক সবক্ষেত্রেই বাংলাদেশ আজ এক মজবুত ভীতের উপর দাঁড়িয়েছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে অনন্য মর্যাদায় অভিষিক্ত হয়েছে। তাই জনগণ নিশ্চিতভাবে বিএনপির সেই অনুর্বর ও অন্ধকারময় সময়ে ফিরে যেতে চায় না।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২