অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আদালতে সেই রাতের ঘটনার বর্ণনা দিলেন পরীমনি

ডেস্ক : ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার একটি ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

আজ মঙ্গলবার সকালে তিনি গত বছরের জুনে ঘটে যাওয়া এ ঘটনার বর্ণনা দেন।

এ সময় তিনি বর্ণনা দেন কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়েছিল। তিনি আদালতকে জানান, নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমনির জবানবন্দি রেকর্ড করেন।

আজ পরীমনি তার বক্তব্য সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ১১ জানুয়ারি।

আজকের শুনানির সময় অমি ও শহিদুল উপস্থিত থাকলেও নাসির আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে গত ১৮ মে একই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদালতে সেই রাতের ঘটনার বর্ণনা দিলেন পরীমনি

আপডেট টাইম : ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২