পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে হামলা চালিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

ডেস্ক : বিএনপি ১০ ডিসেম্বর না আসতেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি কেন করছে আমরা জানি। তারা নয়াপল্টনে অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে এবং আগুন-লাঠি নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম, ১০ তারিখ আসতে না আসতেই তারা অফিসের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। ফখরুল সাহেব (বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর), বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না।

তিনি বলেন, ফখরুল এখন তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লায়। এতে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ‌মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী? (তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে, এটাকে আর জীবিত করার দরকার কী)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আমরা এখনও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। আজকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-নিষেধাজ্ঞার কারণে আমরা একটু বিপদে আছি। কিন্তু শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলে আমরা পরিস্থিতি সামলে এগিয়ে যেতে পারছি।

জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে হামলা চালিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২