পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

ডেস্ক : টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

২০১৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন কাদের। এরপর ২০১৯ সালেও তাকেই বেছে নেয় দল।
আজ সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।

এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভানেত্রী।

একেক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।

এদিকে, দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সভানেত্রী-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত হয়।

জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

আপডেট টাইম : ০১:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২