পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে ৫ জঙ্গীর যাবজ্জীবন কারাদণ্ড।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচজন জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে লালমনিরহাট জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো, কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র হাসান আলী,
আব্দুল জলিলের পুত্র আসমত আলী, জাহাঙ্গীর আলমের পুত্র আবু নাঈম মিস্টার, সিরাজুল ইসলামের পুত্র মোঃ আলী হোসেন এবং হাতীবান্ধা উপজেলার চরভোটমারী গ্রামের মুনছার আলীর পুত্র শফিউল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৩০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় র‍্যাব -১৩ এর একটি টহল দল অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ঐ পাঁচ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, বিস্ফোরক দ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত বই- লিফলেট সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। পরে র‍্যাব এর এসআই সুবীর বিক্রম দে বাদী হয়ে থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। দীর্ঘ শুনানীর পর আদালত আজ বুধবার আসামীদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে ৫ জঙ্গীর যাবজ্জীবন কারাদণ্ড।

আপডেট টাইম : ০২:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩