পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে গরুর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল! বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: আজ শুক্রবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়েছে ট্রেনের ইঞ্জিন। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত ট্রেনযাত্রী। আজ শুক্রবার ১০ মার্চ বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাকিনা রেলস্টেশনের মাস্টার আসির উদ্দিন বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২৯০৩ নম্বর লোকাল ট্রেনটি কাকিনা রেলস্টেশন আসার পর তুষভাণ্ডার রেলস্টেশনের দিকে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের এয়ার পাইপ ফেটে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দুই ঘণ্টা ধরে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে আছে। নতুন ইঞ্জিনের জন্য লালমনিরহাটে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত ট্রেনটি বুড়িমারীর দিকে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

এদিকে ট্রেনযাত্রী ফরহাদ হোসেন বলেন, লালমনিরহাট থেকে আসার পথে তুষভাণ্ডার এলাকায় একটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরুটি পড়ে যায়। পরে ট্রেনটি কিছুদূর আসার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে আরেকটি ইঞ্জিন আসার অপেক্ষা করছি।

এ বিষয়ে ট্রেনচালক মো. আরিফুল হক রিংকু বলেন, কাকিনা রেলস্টেশন ছাড়ার পর দুটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গরু দুটি। এতে ইঞ্জিনের এয়ার পাইপ ফেটে যায়। বিকল হয়ে পড়ে ইঞ্জিন। আরেকটি ইঞ্জিনের জন্য লালমনিরহাট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে গরুর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল! বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

আপডেট টাইম : ০৫:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩