অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার চট্টগ্রামে ট্যাক্সিক্যাব

বাংলার খবর২৪.কম 03_54986: ঢাকার পর এবার চট্টগ্রামের চালু হলো নতুন ট্যাক্সিক্যাব। রোববার চট্টগ্রামে নতুন ৫০টি ট্যাক্সিক্যাব নামানো হয়েছে।

রোববার চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি সম্মেলন কক্ষে সেনা কল্যাণ সংস্থার আওতায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস (ট্রাস্ট ট্যাক্সিক্যাব) উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে চলতি বছরের ২২ এপ্রিল রাজধানী ঢাকাতে নামানো হয়েছিল নতুন ট্যাক্সিক্যাব। যদিও তার সঠিক সুফল সাধারণ নাগরিকরা পাচ্ছেন না বলে অভিযোগ আছে।

চট্টগ্রামে ট্যাক্সিক্যাব উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী রাজধানী ঢাকায় ট্যাক্সিক্যাব উদ্বোধনের মধ্য দিয়ে যে শুভ সূচনা করেছিলেন তা যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশে দীর্ঘকাল যাবৎ ভালো ট্যাক্সিক্যাবের অভাব ছিল।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দেশে ৬০০ ট্যাক্সিক্যাব আনা হবে। ঢাকায় ইতিমধ্যে আড়াইশ থেকে তিন’শ চলে এসেছে। এরমধ্যে দেড়’শ হচ্ছে চট্টগ্রামের জন্য। চট্টগ্রামে ৫০টি ট্যাক্সিক্যাব দিয়ে আজকে যাত্রা শুরু হলো। আমরা আশা করছি ডিসেম্বর নাগাদ চট্টগ্রামে ১৫০টি ট্যাক্সিক্যাব নামবে। চাহিদা বাড়লে পরবর্তীতে এই ট্যাক্সিক্যাবের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ ও ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের চেয়ারম্যান মেজর জেনারেল একেএম মুজাহিদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার চট্টগ্রামে ট্যাক্সিক্যাব

আপডেট টাইম : ০২:২৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪