অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পেটে করে ইয়াবা পাচার, শাহজালালে আটক ১

ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৬৭২ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, যাত্রী সোহেল রানা বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে আনা হয়। এরপর তার কাছে কোনও সামগ্রী রয়েছে কি না জানতে চাইলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে জিজ্ঞাসাবাদে পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন সোহেল।

জিয়াউল হক আরও জানান, সোহেল তার পেটের ভেতর থেকে প্রাকৃতিক উপায়ে ১ হাজার ৬৭২ পিস ইয়াবা বের করে দেন। ইয়াবাগুলো ছোট ছোট পুঁটলি আকারে তৈরি করে তিনি গিলে ফেলেছিলেন।

অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৬০০ টাকা। তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পেটে করে ইয়াবা পাচার, শাহজালালে আটক ১

আপডেট টাইম : ০৮:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩