অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানের সময় শিশুকেও পিষে মারল বাস

ডেস্ক: রাজধানীর রামপুরায় রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর জন্য তড়িঘড়ি করে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে এবং সেখানে এক শিশুকে চাপা দেয়। এতে ওই শিশুটিরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রামপুরা ব্রিজ ও হাতিরঝিল সড়কে এ কাণ্ড ঘটায় ভিক্টর পরিবহনের একটি বাস।

নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান হাসান জানান, আমার ভাই চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। সম্প্রতি সে দেশে এসেছে। আগামী আগস্টে চলে যাওয়ার কথা। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা ডেমরা এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

এদিকে, রামপুরা ব্রিজের সামনে ওই শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত পালিয়ে যেতে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে বাসটি। সেসময় সড়কে থাকা মেহেদি হাসান নামে ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দেয় ওই বাস। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর বাসটি হাতিরঝিলের রাস্তায় ঢুকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাসটি এক শিশুকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। পরে আমরা জানতে পারি আহত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকা মেডিকেলে মারা গেছেন। একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি বলেন, চালক পালিয়ে গেলেও বাসটির হেলপারকে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে।

Tag :

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানের সময় শিশুকেও পিষে মারল বাস

আপডেট টাইম : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩