পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বাংলার খবর২৪.কমindex_55158 : সিরাজগঞ্জ সদর উপজেলা ও সলঙ্গা থানায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর একটায় সদর উপজেলার গজারিয়া ও আড়াইটার দিকে সলঙ্গা থানার কুতুবের মোড়ে এ ঘটনা দুটি ঘটে।

নিহতেরা; সদর উপজেলার গজারিয়া গ্রামের সাজু আহম্মেদের শিশু কন্যা সাদিয়া (৭) ও সলঙ্গা থানার সাতটিক্রি গ্রামের ভ্যানচালক শাহাদৎ হোসেন লিটন (৩৮)।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় রাস্তা পারাপারের সময় সাদিয়া নামের এক শিশুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বালুবাহী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ঐ শিশু নিহত হয়।

অপরদিকে দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের মোড় নামক স্থানে বালুবাহী একটি ট্রাক ভ্যানচালক শাহাদৎ হোসেন লিটনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ও সলঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হক এ দুটি তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট টাইম : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪