অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

লালমনিরহাটে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১৫

বাংলার খবর২৪.কম index_55425: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আ.লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে বুড়িমারী হাইস্কুল মাঠে বুড়িমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতারা জানান, ওই সম্মেলনে বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক রেজাউল করিম রুমেলের নেতৃত্বে বেশ কিছু জামায়াত-বিএনপি কর্মী আওয়ামী লীগ সেজে সম্মেলনে যোগ দেন। এ সময় বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাহাজুল ইসলাম মিঠুসহ উপস্থিত নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে তাদের সম্মেলন থেকে বের করে দেন।

এ ঘটনার জের ধরে সন্ধ্যায় রেজাউল করিম রুমেল ও রেজওয়ান হোসেনসহ কযেকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাহাজুল ইসলাম মিঠুর বাড়িতে হামলা চালায়। তারা একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করেন। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগ কর্মী আমিনুর, সালাম, রবিউলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি আমিরুলজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১৫

আপডেট টাইম : ০২:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪