অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

লালমনিরহাটে আলুর ট্রলি উল্টে চালক নিহত

মোঃ আব্দুর রাজ্জাক,লালমনিরহাট-
লালমনিরহাটের আদিতমারীতে আলু বহনকারী ট্রলি উল্টে ফরিদুল (৩৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, ফরিদুল আলুর বস্তাবোঝাই একটি ট্রলি নিয়ে আদিতমারী থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। সাপ্টিবাড়ি বাজার এলাকায় এলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এসময় একইদিক থেকে একটি ট্রাক ট্রলির পেছনে
কাছাকাছি আসায় আত্মরক্ষায় ফরিদুল ট্রলি থেকে লাফ দেয়। এতে মাথায় আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

লালমনিরহাটে আলুর ট্রলি উল্টে চালক নিহত

আপডেট টাইম : ০৩:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪